নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
আসন্ন নির্বাচনকে ‘সাজানো’ এবং ‘নাটক’ বলে অভিহিত করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেন এবং জনগণকে ভোট বর্জন করার আহ্বান জানান। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, গত দেড় বছরে দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তিনি বলেন, “কোনো আইন-শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নাই। আপনাদের ভয়ে থাকতে হয়েছে।” আসন্ন নির্বাচন প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, এটি একটি সাজানো নির্বাচন যেখানে দেশের অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার স্বপক্ষের দল এবং

প্রগতিশীল দল, তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে।” তার অভিযোগ, শুধুমাত্র বিএনপি ও জামায়াতকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেই এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। জয় আরও বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে। তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি পঁচাত্তর পরবর্তী সময়ের উদাহরণ টেনে বলেন, “গায়ের জোরে একতরফা সংস্কার করলে তা টেকে না। ৭৫-এর পর যারা সামরিক শাসন করেছেন, তারাও গণভোট ও সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে গণতন্ত্র আরও দুর্বল হয়েছে।” দেশের গণতন্ত্রের উন্নয়নে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ

এখনো একটি নতুন দেশ। সংস্কার করতে হলে সকল মানুষের ভোট এবং সকল দলের মতামত নেওয়া আবশ্যক। একতরফা সিদ্ধান্তে রাজনীতির কোনো উন্নয়ন হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। বক্তব্যের শেষে তিনি আওয়ামী লীগের সমর্থকসহ দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের ভালো যদি চান, ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তবে এই নির্বাচনে ভোট দেবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সাজানো নির্বাচন ও একতরফা সংস্কার মেনে না নিই।” ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি তার ভিডিও বার্তাটি শেষ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয়