মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধ-এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোনো রাজনৈতিক দিবস নয়, এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। যে সরকারই ক্ষমতায় থাকুক, দিনটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা উচিত। তিনি আক্ষেপ

করে বলেন, এ বছর সরকারিভাবে কোনো কর্মসূচি না থাকায় তারা ব্যথিত। এদিকে, বিকেল ৩টায় ঢাকার একটি সংগঠন ‘নাগরিক সমাজ’-এর পক্ষ থেকেও একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, মুজিবনগর সরকার গঠন দিবস হিসেবে পরিচিত এই দিনে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকেই দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে চলতি বছর সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ না করায় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, বিএনপি সরকারই নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক হিসেবে পরিচয় দিচ্ছে । অথচ আজ তারা সরকারি ভাবে কোনা কর্মসূচি রাখেনি। এ ধরনের গুরুত্বপূর্ণ

জাতীয় দিবস উপেক্ষা করা ইতিহাসের প্রতি অবহেলার শামিল। সংশ্লিষ্টদের মতে, মুজিবনগর দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংগঠনিক ভিত্তি ও রাষ্ট্রগঠনের সূচনার প্রতীক। তাই দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করা রাষ্ট্র ও জনগণের নৈতিক দায়িত্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক