নিউইয়র্কে বিএনপি-জামাতকে রুখে দিল সাংস্কৃতিক কর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

নিউইয়র্কে বিএনপি-জামাতকে রুখে দিল সাংস্কৃতিক কর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ |
নিউইয়র্কের ‘জয় বাংলা’ শ্নোগান সমাবেশের বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা-কর্মীরা ‘জয় বাংলায় লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো’ পাল্টা শ্লোগান দিলে তুমুল উত্তেজনা দেখা দেয় । পরে উভয় সমাবেশের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গত ১৫ ডিসেম্বর বিকেল ঠিক ৫ টায় নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাাজায় ৫৪ তম বিজয় দিবসে ‘একাত্তরের প্রহরী’ ব্যানারে সম্মিলিত ভাবে “জয়বাংলা উচ্চারণের আয়োজন করে। এই সমাবেশ শুরু হওয়ার কিছু পরেই সেখানে নিউইয়র্ক স্টেট বিএনপি কিছু নেতা-কর্মী উপস্থিত হন। এর পর বিএনপি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-রাজনীতিকরা মাত্র দুই/তিন হাত দুরত্বের ব্যধানে অবস্থান নেয়। দুই সমাবেশ থেকে শুরু হয় শ্লোগান পাল্টা শ্লোগান।

‘একাত্তরের প্রহরী’র সমাবেশ থেকে নির্দ্ধারিত ‘জয়বাংলা’ শ্লোগানের পাশাপাশি তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি শ্লোগান দেয়া হয়। এ সময় অপর পাশ থেকে নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা-কর্মীরা ‘জয় বাংলায় লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো’, রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান,তারেক জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে প্রভৃতি শ্লোগান দিতে থাকে। একটি ভিডিও চিত্রে দেখা যায়, দুই সমাবেশ থেকে কিছু নেতা-কর্মী মারমুখী হয়ে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় নেতারা উত্তেজিত কর্মীদের শান্ত করে। ‘একাত্তরের প্রহরী’র সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সদস্য শাহানারা রহমান, মোহাম্মদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের

মিথুন আহমেদ,গোপন সাহা,মিনহাজ আহমেদ সাম্মু, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম,সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল,স্বাধীন মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে শ্লোগান ছাড়াও সাংস্কৃতিক কর্মীরা কবিতা আবৃত্তি,নাটকের সংলাপ পরিবেশ করে। অপর দিকে নিউইয়র্ক স্টেট বিএনপির আয়োজিত সমাবেশে জাতিয়তাবাদী শ্রমিক দল,নিউইর্য়ক বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিুকুর রহমান, জিল্লুর রহমান জিল্লু, সাইদুর রহমান সাইদ, দেওয়ান কায়সার, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মন্ডল প্রমূখ। ‘একাত্তরের প্রহরী’র সমাবেশের সমাপ্তি ঘোষনার পর নিউইয়র্ক স্টেট বিএনপি সেখানে বিজয় দিবসের সমাবেশ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু, মোট মৃত্যু ৯৫৫ মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, এখনো পর্যটকসহ নিখোঁজ অন্তত ৮২৬ টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস মক্কায় রেড অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে এক তরুণী, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল