নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাজিম উদ্দিন (৭২) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি পুলিশের ১০২ নম্বর প্রিসিঙ্কটের আওতাধীন এলাকায় ঘটেছে বলে জানানো হয়েছে।পারিবারিক আইন জানুন এ ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং শিশুর জন্য ক্ষতিকর আচরণের অভিযোগ আনা হয়েছে। কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াডের সদস্যরা ১১২ নম্বর প্রিসিঙ্কটের আওতাধীন এলাকায় তাকে গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে। তবে অভিযোগের বিস্তারিত বিবরণ, অভিযুক্তের সঙ্গে শিশুটির সম্পর্ক এবং মামলার পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য

পাওয়া যায়নি। এ ঘটনায় অন্য কোনো ভুক্তভোগী থাকলে তাঁদের সামনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভয় বা সংকোচের কারণে কেউ অভিযোগ জানাতে দ্বিধা করলে সহায়তা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভুক্তভোগীদের একা এই পদক্ষেপ নিতে হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। এনওয়াইপিডির সেক্স ক্রাইমস হটলাইনে ২১২-২৬৭-৭২৭৩ নম্বরে যোগাযোগ করে এ-সংক্রান্ত তথ্য জানানো যাবে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ১-৮০০-৫৭৭-টিআইপিএস (৮৪৭৭) নম্বরে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। স্প্যানিশ ভাষায় সহায়তার জন্য ১-৮৮৮-৫৭-৭৪৭৮২ নম্বরেও যোগাযোগ করা যাবে। তবে গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’