কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ November, ২০২৬

কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ |

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের জেরে কোনো ধরনের জলবায়ু চুক্তি ছাড়াই শেষ হয়েছে কপ-৩১ সম্মেলন। তুরস্ক ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের খসড়া নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ আপত্তি জানায়। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই খসড়াটি অত্যন্ত দুর্বল ছিল।

বিজ্ঞাপন

কপ-৩১-এর প্রেসিডেন্ট ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম স্বীকার করেছেন যে, চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত সমাপনী অধিবেশনে তিনি বলেন, "আমি বুঝতে পারছি, এই খসড়াটির বিষয়ে কোনো

ঐকমত্য হয়নি। আর সে কারণেই এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি।"

আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারা ও’ব্রায়েন জানান, প্রস্তাবিত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন তা সমর্থন করতে পারেনি। তিনি বলেন, "ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো এই খসড়ার বিরোধিতা করছে, কারণ এটি বর্তমান পরিস্থিতির দাবি মেটাতে সক্ষম নয়।" সম্মেলনে প্রকাশিত দ্বিতীয় খসড়া সংস্করণে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের আহ্বান বাদ দেওয়ায় ফ্রান্স ও পানামাসহ কয়েকটি দেশ এর তীব্র প্রতিবাদ জানায়।

দীর্ঘায়িত এই আলোচনার ফলাফল নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, "জলবায়ু সংকটের এই মুহূর্তে সরকারগুলো যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা যারা করেছিলেন, তাদের গভীর হতাশার

সঙ্গে আমি একমত। যারা আমাদের গ্রহ ধ্বংস করে মুনাফা অর্জন করে, তারা কখনোই এই গ্রহকে বাঁচানোর লড়াইয়ের শর্ত নির্ধারণ করতে পারে না। জীবাশ্ম জ্বালানিই জলবায়ু সংকটকে ত্বরান্বিত করছে।"

অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন হতাশা প্রকাশ করে বলেন, "দুর্ভাগ্যবশত, আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। অত্যন্ত হতাশাজনক।" নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন বেশি সময় ধরে চলার পর রবিবার এই সম্মেলনটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়। পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ দেওয়ার জন্য জোরালো তদবির চালিয়েছিল। এর আগে ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন