ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ November, ২০২৬

ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৬ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের এশিয়া সফর শুরু করেছেন। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তিনি ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এদিকে ট্রাম্পের এই সফরের প্রতিবাদে ম্যানিলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জোট ‘কোয়াড’-এর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ অংশ নেন। দুই বছরের মধ্যে আয়োজিত এই সম্মেলনে মুক্ত ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার করেন ট্রাম্প। পাশাপাশি

প্রযুক্তি নিয়ন্ত্রণে একটি নতুন ‘এআই অ্যাক্সেলারেটর’ চালুর ঘোষণা দেওয়া হয় এবং সমুদ্র নিরাপত্তা ও সরবরাহব্যবস্থার বিষয়টি গুরুত্ব পায়।

বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে মিত্রদের পাশে নিয়ে ওয়াশিংটনের অবস্থান শক্ত করাই ট্রাম্পের এই কৌশলের লক্ষ্য। বুধবার আসিয়ান নেতাদের বিশেষ সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এর পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।

এদিকে ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শত শত বিক্ষোভকারী ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ান এবং যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’

প্রকল্প বাতিলের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রস্তাবিত এই এআই শিল্পাঞ্চল নির্মাণ করা হলে বহু আদিবাসী পরিবার বাস্তুচ্যুত হবে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নত চিপ রপ্তানিতে ওয়াশিংটনের নতুন কড়াকড়ি নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে