ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৬

ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ |

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়। আজ রোববার হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নিহত কমান্ডারের নাম সামির আবু ইউনিস, যার বয়স ৫৩ বছর। তিনি হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, মাওয়াসি এলাকার একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীও রোববার গাজায় হামাসের

একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে অভিযানের বিষয়টি স্বীকার করেছে, তবে তারা ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। হামাসের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেওয়া আবু ইউনিস রাফা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন। আজ বিকেলে খান ইউনিসে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজারের বেশি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের

হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর থেকেই এই সংঘাতের সূচনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের