যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ November, ২০২৬

আরও খবর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ |
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকার দৃঢ় শপথ নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় সিডনির লাকেম্বা ইউনাইটিং চার্চে (Lakemba Uniting Church) এই সমাবেশের আয়োজন করা হয়। ‘বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’-এর উদ্যোগে এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সভায় অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের ঢল নামে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল আজাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমবেত কণ্ঠে জাতীয়

সংগীত পরিবেশনের পর শুরু হয় মূল আলোচনা সভা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি গাউসুল আলম শাহাজাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজাদের প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের

সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সিকদার, বিলকিস জাহান, গাজী নিলু, শাহজাহান মিল্টনসহ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দলের বর্তমান সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। শফিউল আলম চৌধুরী নাদেল টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাঙালির অধিকার আদায়ের প্রতীক। দেশের প্রতিটি ক্রান্তিকালে প্রবাসী নেতা-কর্মীরা ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আজ সিডনির এই বিশাল উপস্থিতি প্রমাণ করে, যতই ষড়যন্ত্র হোক না

কেন, মুজিব আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। দেশের বিরুদ্ধে যেকোনো অপপ্রচার রুখে দিতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অ্যাডভোকেট সানজিদা খানম প্রবাসে থেকেও দলীয় কর্মকাণ্ড ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার প্রশংসা করে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান। আনোয়ারুজ্জামান চৌধুরী বিশ্বব্যাপী প্রবাসী আওয়ামী লীগের সমন্বিত ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের পরিচয় আমরা শেখ হাসিনার কর্মী। আন্তর্জাতিক পর্যায়ে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় প্রবাসীদের একযোগে কাজ করতে হবে।” আইনজীবী ড. সিরাজুল হক বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল শক্তি হলো একতা। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে আমাদের কোনো আপস নেই। সাংগঠনিক

শৃঙ্খলা মেনে অস্ট্রেলিয়ার মাটিতে আওয়ামী লীগকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করতে হবে।” মেহেদী হাসান কচি অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির চিত্র তুলে ধরে কেন্দ্রের যেকোনো কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। গাউসুল আলম শাহাজাদা ও ফয়সাল আজাদ সভাপতির সমাপনী বক্তব্যে জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি সিডনি আওয়ামী লীগের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। জননেত্রী শেখ হাসিনার যেকোনো নির্দেশনা বাস্তবায়নে তারা অতীতের মতোই অগ্রণী ভূমিকা পালন করবেন। এর আগে সূচনা বক্তব্যে সঞ্চালক ফয়সাল আজাদ সিডনি আওয়ামী লীগের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং অতিথিদের স্বাগত জানান। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, সিডনি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগের

বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে কর্মী সভার সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ