আরও খবর
মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ
আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’
নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি
সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে
ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা
লিওনেল মেসি গত অক্টোবরে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে বছরের শেষ আন্তর্জাতিক বিরতির প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রায় ৫৮ হাজার আসনসংখ্যার এই স্টেডিয়ামের গ্যালারির অনেক অংশই ছিল ফাঁকা, যার পেছনে মেসির অবসরকে একটি বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। এমনকি এই ম্যাচের বিশেষ টিকিটের দাম ৪০ শতাংশ কমানো হলেও গ্যালারির প্রায় অর্ধেকই ছিল খালি।
বিজ্ঞাপন
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুটা হলো হার দিয়ে। 'রিও দে
লা প্লাতা' ডার্বির এই ম্যাচে তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৪৮ মিনিটে আর্জেন্টিনা ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর ৫৩ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। গোল দুটিই এসেছে সেট পিস থেকে।
ম্যাচে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ৭৩ মিনিটে বক্সের কোণা থেকে হুলিয়ান আলভারেজের ডান পায়ের শটে একটি গোল আসে। তবে সুযোগ নষ্ট এবং নিজেদের স্বাভাবিক খেলা খেলতে না পারায় শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আর্জেন্টিনা।





