ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে ইংল্যান্ডের জয়সূচক গোলটি তাঁরই। এই জয়ের মাধ্যমে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচটি শুরু হয়েছিল কেইনকে ঘিরে উৎসবের মধ্য দিয়ে। ১৯৮৯ সাল থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল গোলকিপার পিটার শিলটনের, সেই শিলটন নিজেই কেইনের হাতে স্মারক তুলে দেন। ম্যাচের আগে কেইন দর্শকদের সামনে গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শন করেন এবং প্রিন্স অব ওয়েলস তাঁকে ১২৬ নম্বর লেখা

জার্সি উপহার দেন। টটেনহামে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কেইনের সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ, যিনি বন্ধুকে ১৮৮০ সালে ইংরেজ শিল্পপতিদের ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রথম ফুটবলের একটি প্রতিকৃতি উপহার দেন।

ম্যাচের ২৪ মিনিটে মরগান রজার্স গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। ৫৯ মিনিটে পিতার সুসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ৬৪ মিনিটে স্বাগতিকরা পেনাল্টি পেলে স্পটকিকে বল জালে জড়ান কেইন। ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচ বাঁয়ে ঝাঁপ দিলেও কেইনের শট মাঝখান দিয়ে গোললাইন অতিক্রম করে। এটি ইংল্যান্ডের হয়ে কেইনের ৯২তম গোল, যা শেষ পর্যন্ত দলকে জয় এনে দেয়।

৩৩ বছর বয়সী কেইন ইংল্যান্ডের হয়ে গোলের তালিকায় দীর্ঘদিন ধরে সবার ওপরে আছেন এবং

দ্বিতীয় স্থানে থাকা ওয়েন রুনির চেয়ে তিনি ৩৯ গোলে এগিয়ে। ২০১৫ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে বদলি নেমে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করে অভিষেক রাঙিয়েছিলেন তিনি। রয় হজসনসহ পাঁচ কোচের অধীনে খেলা কেইনকে বর্তমান কোচ টমাস টুখেল ‘নিখুঁত অধিনায়ক’ হিসেবে অভিহিত করেছেন।

ইংল্যান্ডের হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া কেইনের পরবর্তী লক্ষ্য। এ সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, ‘এটা আরেকটা অবিশ্বাস্য মাইলফলক। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে চাই।’ এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করেছেন মাত্র তিনজন—ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ইরানের আলী দাইয়ি।

বিজ্ঞাপন

আপাতত নেশনস লিগের ‘এ’ লিগের তিন

নম্বর গ্রুপে পাঁচ ম্যাচে চার জয় ও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। অন্যদিকে, পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে স্পেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক