যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৬

যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ |

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্থানীয় সময় শুক্রবার দেশজুড়ে সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে। দেশটির উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই ঘটনার ফলে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে।

বিজ্ঞাপন

এফএএর নির্দেশনা অনুযায়ী, বর্তমানে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে পারবে, কিন্তু নতুন কোনো ফ্লাইট বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারবে না। এর আগে শিকাগোর বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় সেখানেও উড়োজাহাজ চলাচল

বন্ধ রাখা হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো পুরো যুক্তরাষ্ট্রে ফ্লাইটের উড্ডয়ন বন্ধ হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও এফএএ অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য স্থগিত করেছিল।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, "দেশটির সব বিমানবন্দরের জন্য দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে এফএএ। এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগের সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি খতিয়ে দেখছেন। পরিস্থিতির বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।"

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় পুরোনো যন্ত্রপাতি, কর্মী সংকট ও যোগাযোগ ত্রুটির মতো সমস্যাগুলো বিদ্যমান রয়েছে। এফএএ বর্তমানে পুরোনো অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ

গ্রহণ করেছে। এই আধুনিকায়ন প্রকল্পের জন্য গত বছর কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিলেও, শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের নতুন বরাদ্দ চেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ