যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বাহিনীর বিমানে ভারতে পাঠানো হয়েছিল, একইভাবে তাঁকে সামরিক বাহিনীর বিমানে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর মতে, শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রয়োজন নেই; বরং দুই দেশের সরকারের সমন্বয়ে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, শেখ হাসিনা নিজেই যখন বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরির প্রয়োজন নেই। বাংলাদেশের সরকার যদি এ বিষয়ে আলোচনায় আগ্রহী না হয়, তাহলে দেশটির সামরিক বাহিনীরও গুরুত্বপূর্ণ

ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘সেনাবাহিনী তাঁকে সামরিক বিমানে পাঠিয়েছিল, সুতরাং আরেকটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়েও আনতে পারে।’
  বীণা সিক্রির বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ভারতে পৌঁছানোর বিষয়টি ভারতের পূর্বপরিকল্পিত কোনো উদ্যোগ ছিল না। সে সময় বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমান শেখ হাসিনাকে নিয়ে ভারতে অবতরণের অনুমতি চেয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে প্রথমে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে আসছেন বলে ধারণা করলেও পরবর্তী সময়ে তিনি ভারতে অবস্থানের সিদ্ধান্ত নেন। সাবেক এই ভারতীয় কূটনীতিক মনে করেন, শেখ হাসিনা যেহেতু প্রকাশ্যে বাংলাদেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন, তাই তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করার দায়িত্ব ভারত ও বাংলাদেশের সরকারের। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরতে

চাইছেন, তখন ভারতের উচিত তাঁর নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতা করা।

প্রত্যর্পণ চুক্তি নিয়ে দুই দেশের অবস্থান

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক টানাপোড়েন চলছে। বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত দেওয়ার দাবি জানানো হলেও ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি। অন্যদিকে, শেখ হাসিনা সম্প্রতি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত আবেদনও পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁর নথিপত্রের আবেদন নিয়ে আপত্তি জানানো হয়েছে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ

উর রহমান এর আগে জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। তিনি নিজে ফিরতে চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে জটিলতার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা সামরিক বাহিনীর বিমানে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়। তবে শেখ হাসিনা এই অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার বৈধতা অস্বীকার করে আসছেন। বীণা সিক্রির এই বক্তব্য শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের সাবেক একজন শীর্ষ কূটনীতিকের সরাসরি অবস্থান হিসেবে গুরুত্বপূর্ণ। তবে এটি ভারত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রত্যর্পণসংক্রান্ত সরকারি ঘোষণা নয়; বরং সাবেক

এই কূটনীতিকের ব্যক্তিগত প্রস্তাব।
 

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার