আরও খবর
গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, ইরানের হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই আইআরজিসি বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার বিষয়টি সামনে আনে।
বিজ্ঞাপন
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর
পঞ্চম নৌবহরের সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা হয়েছিল। আল–জাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা গেছে, ঘাঁটির কয়েকটি রাডারে সরাসরি হামলা হয়েছিল। এ ছাড়া সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়।





