যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

বৃহস্পতিবার রাত আটটার পর যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটানোর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা

জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন ব্যক্তি এসব ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শহরের কয়েকটি স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, 'যে মোটরসাইকেলে চড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।' যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, হামলাকারীদের শনাক্ত করতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

এদিকে ঘটনার

প্রতিবাদে রাতে শহরের লালদিঘির দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার