আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে সকাল ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা–পুলিশ। সেখানে কাউসারের খালার বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায় দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং

তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন এবং প্রয়োজনে ভবিষ্যতে রিমান্ডের আবেদন করা হবে। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শুনানির সময় এজলাসে আসামিকে তোলা হয়নি এবং তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে কাউসার পালিয়ে যান। ওই দিনই কোতোয়ালি থানায় হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা মামলাটি করেন। কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায় এবং তিনি দক্ষিণখান থানার একটি হত্যা মামলার (মামলা নম্বর ৭৮/২২) আসামি।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখান এলাকায় ১৭ বছরের এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কাউসারকে গ্রেপ্তার

করা হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন চন্দ্র কর্মকার আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ২০২২ সালের ২০ জুলাই বিচার শুরু হয়। এখন পর্যন্ত মামলার বাদী ও নিহতের বোন সাক্ষ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক