যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৬

যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ |

যুক্তরাষ্ট্র সরকার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার এবং প্রায় সমসংখ্যক মানুষকে দেশ থেকে বিতাড়িত করেছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, দেশটিতে এর আগে এক বছরে এত মানুষকে গ্রেপ্তার বা নিজ দেশে ফেরত পাঠানোর রেকর্ড নেই।

বিজ্ঞাপন

ডিএইচএসের তথ্যমতে, গেল অর্থবছরে (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই সময়ে সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যা সংস্থাটির ২৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এর

আগে ২০২৫ সালে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বিতাড়িত করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার সিবিএসের এক অনুষ্ঠানে জানান, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি ‘কিছুটা বেশি কঠোর’ হতে পারে। তিনি দাবি করেন, অপরাধীদের বের করে দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন। এর এক দিন পর ডিএইচএস এই হিসাব প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েইন মুলিন এক বিবৃতিতে উল্লেখ করেন, গত আগস্টে আইসিই সর্বোচ্চ ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করেছিল। এছাড়া গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়, যা টানা দুই মাস গ্রেপ্তারের রেকর্ড তৈরি করেছে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন

ক্যামারোটা এই হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ট্রাম্প যে আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে ডিএইচএসের দেওয়া তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। কারণ, দেশের ভেতর থেকে গ্রেপ্তার ও সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর সংখ্যা সংস্থাটি আলাদাভাবে দেয়নি।

বিজ্ঞাপন

এদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই অভিবাসনবিরোধী অভিযান বন্ধে তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট সংসদ সদস্য বেনি থম্পসন রয়টার্সকে বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে ডিএইচএসকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতির

বিষয়ে আমরা তদন্ত করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে