সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও ভিএআর কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষ থেকে।

বিজ্ঞাপন

সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, ভিএআর পরিচালনার জন্য আয়োজক দেশেই নিয়ন্ত্রণকেন্দ্র থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ফুটবলেও একই ব্যবস্থা চালু আছে। আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) অধীনে ইন্দোনেশিয়া থেকে মিয়ানমার—বিভিন্ন দেশের ম্যাচের ভিএআর কার্যক্রম থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়। ওদের পুরো

অঞ্চলের খেলা থাইল্যান্ড থেকে নিয়ন্ত্রণ করা হয়। ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডের দূরত্ব বাংলাদেশের চেয়েও বেশি। ভৌগোলিক দূরত্ব এখানে কোনো সমস্যা নয়।’

ভবিষ্যতে বাংলাদেশেও কেন্দ্রীয় ভিএআর ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পুরুষোত্তম ক্যাটেল। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে একটি ভিএআর কেন্দ্র স্থাপন করা হলে সেখান থেকে অন্য দেশের ম্যাচও পরিচালনা করা সম্ভব। যেমন করাচিতে কোনো ম্যাচ হলেও ঢাকার ভিএআর কেন্দ্র থেকে সেটি নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ, ম্যাচের ভেন্যু আর ভিএআর পরিচালনার কেন্দ্র একই দেশে হওয়া জরুরি নয়।’

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর চালুর উদ্যোগে সাফ ও এএফএফ সহযোগিতা করছে এবং কারিগরি দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। ঢাকার জাতীয় স্টেডিয়ামের

ক্যামেরায় ধারণ করা সরাসরি ছবি থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হবে। সেখানে ফিফা স্বীকৃত ভিএআর রেফারিরা সিদ্ধান্ত পর্যালোচনা করে মাঠের রেফারিকে সহায়তা করবেন। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবির ভিএআর প্রটোকল মেনেই এই কার্যক্রম চলবে। জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) ও টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) প্রস্তুত করা হয়েছে এবং কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে কাজ করছেন।

আগামী ১৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় ভারত ও ভুটান এবং রাত সাড়ে আটটায় বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক