রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৬

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ |
রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ১৩ই নভেম্বর, শুক্রবার দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় স্থানীয়রা জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সড়কে এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেলগুলো বিস্ফোরিত হয়। কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল ছোড়ে। এ সময় ঘটনাস্থাল থেকে পালানোর সময় জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা। পুলিশ সদস্যরা আটক জাহাঙ্গীরের সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করে শুরুতে। পরে স্থানীয়রা তার মোবাইল ফোন ঘেঁটে তার

প্রকৃত পরিচিতি শনাক্ত করতে সক্ষম হন। আদাবর থানা যুবদলের নেতৃবৃন্দের সাথে তার ছবি. নিয়মিত দলীয় বৈঠকে উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় তার কর্মকাণ্ডে নিশ্চিত হওয়া যায় জাহাঙ্গীর যুবদলের আদাবর থানা শাখার সক্রিয় কর্মী। এদিকে, দারুস সালাম থানার ওসি দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তাদের সহকারী হিসেবে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পরিচয় শনাক্ত করা হয়। দেখা যায়, জাহাঙ্গীর আদাবর থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পুলিশ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক