আরও খবর
বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ
নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’
আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী
চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লুৎফর রহমান (৭০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় মামলাটি দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর পরিবার ও
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পরিবারের কাছ থেকে নিয়মিত দুধ কিনতেন অভিযুক্ত লুৎফর রহমানের পরিবার। বুধবার বাড়িতে অন্য কেউ না থাকায় শিশুটির মা তাকে দুধ দিয়ে আসার জন্য পাঠান। বাড়িতে দুধ দিয়ে ফিরে আসার সময় লুৎফর রহমান শিশুটির মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি জানায়।
ভুক্তভোগী শিশুর মা জানান, এ ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে আজ পড়তে যায়নি। তিনি অভিযুক্ত ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে
উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুঠোফোনে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটির তদন্ত চলমান রয়েছে।






