ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৬

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৬ |

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিবির অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ভাষ্যমতে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। কয়েক দিন ধরেই

তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল এবং আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ফুটপাত, বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেট ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজির তালিকা তৈরি করেছে ডিএমপি। ডিএমপির তৈরি ৫৪৫ জন চাঁদাবাজের তালিকার মধ্যে মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম রয়েছে। তালিকায় উল্লেখ করা হয়েছে, তিনি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দোকান বসিয়ে চাঁদা উত্তোলন করেন এবং প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা করে আদায় করেন। এছাড়া অবৈধ বিদ্যুৎ–সংযোগ দিয়ে দোকানপ্রতি আরও ৫০ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, যেখানে জসিম, শামীম, মামুন ও রনি নামে কয়েকজন তাঁকে সহায়তা

করতেন।

ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড, জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে লিটন মাহমুদের বিরুদ্ধে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা ও সরাসরি সম্পৃক্ততার অভিযোগও পেয়েছে ডিবি। চাঁদাবাজি ও সহিংসতাসহ মোহাম্মদপুর ও আদাবর থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের