সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৬ |
­

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য এটি একটি বড় মাইলফলক। চলমান ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সেমিফাইনাল এবং ফাইনালে রিমোট ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার এই শীর্ষ প্রতিযোগিতাটি আধুনিক আন্তর্জাতিক রেফারিং মানদণ্ডে উন্নীত হলো।

আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ) ও সাফের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি চালু করা সম্ভব হয়েছে। স্পেনভিত্তিক ফিফা সনদপ্রাপ্ত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এই ভিএআর ব্যবস্থা পরিচালনা করবে, যার কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় ভিএআর সেবা দেওয়ার জন্য সুপরিচিত।

রিমোট ভিএআর মডেলের আওতায় ঢাকার

জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচের সরাসরি ফুটেজ থাইল্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় ভিএআর অপারেশনস হাবে পাঠানো হবে। সেখানে সনদপ্রাপ্ত ভিডিও ম্যাচ অফিশিয়ালরা (ভিএমও) আইএফএবি (IFAB) প্রোটোকল অনুযায়ী ম্যাচের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করবেন এবং মাঠে থাকা রেফারিদের সহায়তা করবেন। ভিএআর দলের সিদ্ধান্ত ও পরামর্শ সরাসরি ঢাকার ম্যাচ অফিশিয়ালদের জানিয়ে দেওয়া হবে।

এই প্রযুক্তি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামে সম্পূর্ণ প্রস্তুত রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টোটাম) স্থাপন করা হয়েছে। ম্যাচ চলাকালে ভিএআর অবকাঠামোর নির্বিঘ্ন সম্প্রচার ও পরিচালনা নিশ্চিত করতে ‘কোয়ালিটি’-এর কারিগরি বিশেষজ্ঞরা মাঠে উপস্থিত থেকে কাজ করছেন। এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনালের জন্য নির্বাচিত সব রেফারি এবং

সহকারী রেফারিই ভিএআর পরিচালনায় প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত।

ঐতিহাসিক এই উদ্যোগ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য ভিএআর চালু হওয়া একটি যুগান্তকারী মুহূর্ত। আমাদের প্রতিযোগিতাগুলোর পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালুর ক্ষেত্রে অমূল্য সহায়তার জন্য আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

পুরুষোত্তম ক্যাটেল আরও যোগ করেন, ‘আধুনিক ফুটবলে ভিএআর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে আরও নির্ভুলতা আনে এবং স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করে। আমরা বিশ্বাস করি, এই মাইলফলক শুধু টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মানই বাড়াবে না, বরং পুরো দক্ষিণ

এশিয়ায় উন্নত ফুটবল প্রযুক্তি গ্রহণের পথও প্রশস্ত করবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব