দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ November, ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৬ |
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন এই তরুণ ওপেনার। ২০২৬ সালের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সোমবার (৯ নভেম্বর) সিলেটে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে গোড়ালির চোটে পড়ে সফর থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটেছে মাহফিজুলের। এনসিএলে দারুণ ব্যাটিংয়ের সুবাদে স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। কনকাশনের কারণে সিলেট টেস্টের একাদশে না থাকা অভিজ্ঞ মোমিনুল হক অনুমেয়ভাবেই স্কোয়াডে ফিরেছেন। তাকে জায়গা দিতে কোনো ম্যাচ না খেলেই স্কোয়াড

থেকে বাদ পড়েছেন অমিত হাসান। ঘোষিত ১৬ সদস্যের দলের অধিনায়ক পদে বহাল আছেন নাজমুল হোসেন শান্ত এবং তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেস আক্রমণে জোর দিয়েছে বিসিবি। অভিজ্ঞ তাসকিন আহমেদের সঙ্গে পেস বিভাগে রয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগে তাইজুল ইসলামের সঙ্গে থাকবেন সহ-অধিনায়ক মিরাজ। বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মোমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও

মাহফিজুল ইসলাম রবিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও! মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না