ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও!
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে
বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান
ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ
ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা
৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম
সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
সারের সংকটে দেশে কৃষি উৎপাদন ব্যাহত। জ্বালানি সংকটের কারণে সার কারখানাগুলো বন্ধ। ফলে উচ্চমূল্যে আমদানি করতে হচ্ছে। বেশি দামে সার কিনতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন কৃষক। এরমধ্যে সারের অবৈধ মজুদ ও মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে টনকে টন সার। এবার এই পাচার চক্রে যুক্ত বিএনপি ও ছাত্রদল নেতাদের একটি সিন্ডিকেট আটকের খবর মিললো।
চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় পথ ব্যবহার করে মিয়ানমারে সার পাচারের চাঞ্চল্যকর চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ ৯ই নভেম্বর, সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
আব্দুল হালিম। গ্রেপ্তারকৃতরা হলেন—ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাইয়ের বিস্তৃত উপকূলীয় এলাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) ব্যবহার করে মিয়ানমারে অবৈধভাবে সার পাচার করে আসছিল একটি শক্তিশালী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১শে অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৩০১ বস্তা সার জব্দ করে এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করে। সার উদ্ধারের পর আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড গভীরভাবে পর্যালোচনা করে তদন্তকারী দল।
এতে দেখা যায়, আন্তর্জাতিক এই পাচারচক্রের সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তদন্তের সূত্র ধরে পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও তল্লাশি চালায়। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, প্রাথমিক তদন্তে নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিনের নাম উঠে এসেছে। পুলিশের ভাষ্যমতে, তাঁরা সার পরিবহনে সহায়তার জন্য স্থানীয় এই রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের চুক্তি করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ সংলগ্ন নৌপথ ব্যবহার করে সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছিল। এই কাজে স্থানীয় ভৌগোলিক সুবিধাকে কাজে
লাগাতে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তিকে যুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার ভোররাতে জোরারগঞ্জ থানা পুলিশ ওচমানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন এবং ছাত্রদল নেতা ফারাবি হোসেনকে গ্রেপ্তার করে। এদিকে তদন্তের অংশ হিসেবে যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে বাদশাহ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও সার পাচারে তাঁর সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, সার পাচারের এই সিন্ডিকেটের নেপথ্যে আর কোনো প্রভাবশালী ব্যক্তি বা আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে
আইনগতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ এখনো আদালতে চূড়ান্ত প্রমাণ সাপেক্ষ।