শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ November, ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৬ |
জুলাই সংঘাতের সময় এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় দুই থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। প্রথম মামলাটি করেছিলেন নিহতের মা। প্রায় এক বছর পর একই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুর থানায় শেখ হাসিনাসহ ৩৯৩ জনকে আসামি করে আরেকটি মামলা করেন গাজী সেলিম নামে এক ব্যক্তি। পুলিশ বলছে, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের বক্তব্য, গাজী সেলিমের করা দ্বিতীয় মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে জানা গেছে, নিহত নাজমুল মিয়া মোহাম্মদপুরে নয়, গুলিবিদ্ধ হয়েছিলেন ঢাকার আশুলিয়ায়। তাঁর পরিবারের সদস্যরাও দ্বিতীয় মামলার বাদীকে চেনেন না বলে জানিয়েছেন।

পড়ুন: জীবিত ভাইকে ‘জুলাই শহীদ’ বানিয়ে মিথ্যা মামলা: আসামি শেখ হাসিনাসহ ৪২ নেতাকর্মী!

পড়ুন:
class="row-title" href="https://bddigest.news/news/9316/">হৃদরোগে মৃত যুবদল নেতাকে গুলিতে মৃত দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

এ মামলায় শেখ হাসিনাসহ ৩৯৩ জন এবং গ্রেপ্তার দেখানো ১১ জনকে অব্যাহতির সুপারিশ করে ৩০শে সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান ইলিয়াস জানান, অভিযোগের সত্যতা না পাওয়ায় আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। বাদীকে খুঁজে বের করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শেখ হাসিনার বিরুদ্ধে করা বিভিন্ন মামলার তদন্তে আগেও একাধিক অসংগতি ধরা পড়েছে। জুলাই মাসে নিহত বা আহত হওয়ার দাবি, বাদীর পরিচয়, ঘটনাস্থল এবং চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রের সত্যতা নিয়ে বিভিন্ন তদন্তে ভুয়া তথ্য সামনে এসেছে।

পড়ুন: জুলাই ‘শহীদদের’

ফিরে আসা, চিকিৎসা-মৃত্যুর জাল সনদ: শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলোতে অজস্র অসঙ্গতি

কোনো ঘটনায় কথিত নিহত ব্যক্তিকে জীবিত পাওয়া গেছে; কোনো ক্ষেত্রে নিহতের পরিচয় বা মৃত্যুর তথ্য মামলার বিবরণের সঙ্গে মেলেনি। আবার কিছু মামলায় আহত হওয়ার দাবির পক্ষে জমা দেওয়া চিকিৎসার নথির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে নূর হোসেন নামে এক ব্যক্তি জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লাগার দাবি করে শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। মোহাম্মদপুর থানার তদন্তে দেখা যায়, তিনি সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসা নেননি এবং মামলার সঙ্গে দেওয়া চিকিৎসার কাগজপত্রও ওই হাসপাতালের নয়। পরে তদন্ত কর্মকর্তা অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করে শেখ হাসিনাসহ আসামিদের অব্যাহতির সুপারিশ করেন।

পড়ুন:
class="row-title" href="https://bddigest.news/news/50865/">বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ঠা আগস্ট আশুলিয়ার বগাবাড়ী বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক নাজমুল মিয়া। চিকিৎসাধীন অবস্থায় ৯ই আগস্ট তাঁর মৃত্যু হয়। নাজমুল আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ছেলের মৃত্যুর ঘটনায় তাঁর মা গোলেভান বেগম আশুলিয়া থানায় মামলা করেন। ওই মামলায় ৫২ জনকে আসামি করা হলেও শেখ হাসিনার নাম ছিল না।

পড়ুন: জুলাইতে এমদাদ হত্যামামলার আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা, বাদীকে চেনেন না মা: “আমার ছেলে মরেও গালি শুনছে”

অন্যদিকে, একই মৃত্যুর ঘটনায় প্রায় এক বছর পর মোহাম্মদপুর থানায় মামলা করেন গাজী সেলিম। তাঁর মামলায়

বলা হয়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে আন্দোলন চলাকালে নাজমুল গুলিবিদ্ধ হন। এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের সময় নাজমুল আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৯ই আগস্ট তাঁর মৃত্যু হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯৩ জনকে আসামি করা হয়। তদন্তে মোহাম্মদপুর থানা-পুলিশ জানতে পারে, একই ব্যক্তির মৃত্যুর ঘটনায় আগেই আশুলিয়া থানায় মামলা হয়েছিল। দুই মামলায় নিহত হিসেবে উল্লেখ করা ব্যক্তি একই নাজমুল মিয়া—জুলাই যোদ্ধার গেজেট, জন্মনিবন্ধন এবং হাসপাতালের মেডিকেল কেস আইডি যাচাই করে পুলিশ এ বিষয়ে নিশ্চিত হয়। তদন্তে আরও উঠে

আসে, দ্বিতীয় মামলার বাদী গাজী সেলিমের সঙ্গে নাজমুলের পরিবারের কোনো পরিচয় বা আত্মীয়তার সম্পর্ক নেই।

পড়ুন: আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, তাঁরা গাজী সেলিমকে চেনেন না এবং তিনি তাঁদের আত্মীয়ও নন। পরিবারের কাউকে না জানিয়েই নাজমুলের মৃত্যুর ঘটনায় তিনি আদালতে মামলা করেছিলেন বলে তদন্তে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজী সেলিম ও তাঁর সাক্ষীকে থানায় হাজির হতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কেউই হাজির হননি। তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই পুলিশ বাদীকে খুঁজছিল, তবে তাঁর সন্ধান

পায়নি।

পড়ুন: জীবিত স্বামীকে নিহত দেখিয়ে শেখ হাসিনার নামে কেন মামলা, জানালেন স্ত্রী

নাজমুলের বোনের স্বামী আব্দুল মজিদ জানান, নাজমুল আশুলিয়ার জামগড়ার সিএম গার্মেন্টে চাকরি করতেন। তিনি কখনো মোহাম্মদপুরে থাকেননি বা আন্দোলনের সময় সেখানে যাননি। আব্দুল মজিদের ভাষ্য, নাজমুল আশুলিয়ায় মারা গেছেন এবং তাঁর পরিবার আশুলিয়া থানায় মামলা করেছে। একই মৃত্যুর ঘটনায় অন্য কেউ মামলা করে থাকলে তা ভুয়া হতে পারে বলে তিনি মনে করেন। মোহাম্মদপুরের মামলার বাদীকে তাঁরা চেনেন না বলেও জানান তিনি।

পড়ুন: ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী

তদন্ত কর্মকর্তা এসআই আখতারুজ্জামান ইলিয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, নাজমুলের মৃত্যুর দুই মামলার তদন্তে ঘটনাস্থল নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটিতে আশুলিয়া থানার বগাবাড়ী বাইপাইল মোড় এবং অন্যটিতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের কথা বলা হয়েছে। নিহতের পরিবারের বক্তব্য, সরকারি গেজেট, জন্মনিবন্ধন এবং হাসপাতালের মেডিকেল কেস আইডি যাচাই করে তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন, দুটি মামলায় একই ব্যক্তির মৃত্যুর কথা বলা হয়েছে।

পড়ুন: জুলাই আহতদের খোঁজ মেলেনি, মামলা থেকে শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় মামলার বাদী নিহতের পরিবারের সদস্য নন, পরিবারের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং আশুলিয়া থানায় করা মামলায় ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মোহাম্মদপুরের মামলায় আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ মেলেনি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। এ কারণে শেখ হাসিনাসহ ৩৯৩ জন এবং মামলায় গ্রেপ্তার দেখানো ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

পড়ুন: গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ

পড়ুন: জীবিত স্বামীকে ‘৫ আগস্টের শহিদ’ বানিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে স্ত্রীর হত্যা মামলা

নাজমুলের মা গোলেভান বেগমের করা আশুলিয়া থানার মামলায় ৫২ জন আসামি হলেও শেখ হাসিনার নাম ছিল না। পরে একই মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুরে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৩৯৩ জনকে আসামি করা হয়। মোহাম্মদপুরের মামলায় যাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগ নেতা অজয় কর খোকন ও লাবনী চৌধুরী রয়েছেন। তদন্ত কর্মকর্তা গত ৩০শে সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে আগামী ১৭ই নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও! মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম