২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ November, ২০২৬

২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ |

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের ২৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চান হামজা চৌধুরী। শেষ চারে জায়গা করে নেওয়া স্বাগতিক বাংলাদেশ দলের এই তারকা মিডফিল্ডারের বিশ্বাস, ঘরের মাঠে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে লাল-সবুজ সমর্থকদের দীর্ঘদিনের ভালোবাসার প্রতিদান দেওয়ার সেরা সুযোগ এটি।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের আগে গণমাধ্যমের ‘সঙ্গে’ আলাপকালে শাফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত বড় একটি টুর্নামেন্ট। ২৩ বছর হয়ে গেছে আমরা শেষবার এই ট্রফি জিতেছি। তাই আশা করি এবার শিরোপা ঘরেই রাখতে পারব। ড্রেসিংরুমের প্রত্যেকেই আমরা সাফ চ্যাম্পিয়ন হতে চাই এবং প্রতিটি ম্যাচ জিততে চাই।’


class="">ক্লাবের ব্যস্ততা শেষে সোমবার দেশে পৌঁছানো হামজা প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি। আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে থমাস ডুলির শিষ্যরা। দিনের অপর ম্যাচে বিকেল সাভে ৩টায় গ্রুপ ‘বি’-তে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এরপর ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় বা ড্রয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করাই এখন বাংলাদেশের লক্ষ্য। অন্যদিকে সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কার অন্তত ১ পয়েন্ট প্রয়োজন।

প্রতিপক্ষের ওপর চাপের

কথা উল্লেখ করে হামজা বলেন,
‘এখন সব চাপ শ্রীলঙ্কার ওপর, কারণ তাদের হারের কোনো সুযোগ নেই। তাই আমরা ম্যাচটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসী এবং জয় নিয়েই মাঠ ছাড়ব।’

প্রথম ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া হলেও ফিনিশিং নিয়ে চিন্তিত নন এই ইংলিশ ক্লাব তারকা। তার মতে, ‘আমি চিন্তিত হতাম যদি আমরা সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু বাস্তবতা হলো দল সুযোগ তৈরি করছে, এখন সেগুলো গোল নিশ্চিত করার পালা।’

দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশি দর্শকদের থেকে পাওয়া সমর্থন স্মরণ করে এই ট্রফি তাদের উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন হামজা। ‘ইংল্যান্ডে খেলার সময়ও

অনেক বাংলাদেশি সমর্থক আমার খেলা দেখতে মাঠে যান। আমার ও আমার পরিবারের জন্য এটি অনেক বড় কিছু। সাফ ট্রফি জিতেই তাদের এই সমর্থনের প্রতিদান দিতে চাই,
’ যোগ করেন তিনি।

এদিকে ম্যাচটির আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদও রয়েছে। ভুটানের বিপক্ষে ফরোয়ার্ড হিসেবে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ অনুশীলনে চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা অনিশ্চিত।

গ্রুপ ‘বি’-এর সমীকরণে ৯ বারের চ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনালে উঠতে প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলে জেতা ভারতের বিপরীতে মালদ্বীপের সামনে কঠিন সমীকরণ। পাকিস্তানের কাছে ৩-0 গোলে হারা মালদ্বীপকে শেষ চারে যেতে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে।


class="">টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর,
এবং মহারণ ফাইনাল গড়াবে ১৭ নভেম্বর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা