জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ November, ২০২৬

জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ |

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান জাতীয় নীতি নির্ধারণে গবেষণা ও নাগরিক উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে। তিনি আরও বলেন, তরুণ গবেষকদের সাহস বজায় রেখে যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সুশীল সমাজের প্রভাব পুনরুদ্ধার হবে।

বিজ্ঞাপন

জননীতি ও গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট

ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো প্রবর্তিত এই পুরস্কারে এবার তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে।

অধ্যাপক রেহমান সোবহান আলোচনা পর্বে বলেন, গবেষণার জোগান ও নীতি নির্ধারণের চাহিদার মধ্যে সংযোগ তৈরি করতেই তিনি সিপিডি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল শুধু সরকারের ওপর নীতি তৈরির দায়িত্ব না ছেড়ে ব্যবসায়ী, ট্রেড ইউনিয়ন ও তৈরি পোশাক খাতের শ্রমিকদের মতো সব অংশীদারকে নীতি আলোচনায় যুক্ত করা। তিনি জানান, তৎকালীন অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারকেরা নিয়মিত এসব আলোচনায় অংশ নিতেন।

দেশের গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সংবাদমাধ্যম অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে সিপিডির

গবেষণা ও আলোচনাকে জাতীয় প্রধান খবরে পরিণত করেছিল। ফলে সরকার ও সংসদ সদস্যরা গবেষণাকে গুরুত্ব দিয়ে সংসদে নীতি নিয়ে আলোচনা ও সমালোচনা করতেন, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে বিরল। তবে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন সেমিনার ও প্রতিবেদনের কারণে সরকার এসব প্রক্রিয়ার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

রেহমান সোবহান আরও বলেন, বর্তমানে সুশীল সমাজ ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর প্রধান দুর্বলতা হলো তারা বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং একে অপরকে সহযোগী মনে করছে না। ব্যাংক খাতের ঋণখেলাপি সংকট ও রানা প্লাজা ট্র্যাজেডির উদাহরণ টেনে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে কথা না বলে ১০-২০টি সংস্থার এক হয়ে নির্দিষ্ট ইস্যুতে ধারাবাহিক গবেষণা ও

তদারকি করা প্রয়োজন।

বিজ্ঞাপন

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর একটি বড় স্বপ্ন ছিল সাক্ষ্য–প্রমাণের সঙ্গে নীতি এবং নীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক তৈরি হবে। এতে রাজনীতির একটি দায়বদ্ধতা তৈরি হয় এবং এই স্বপ্ন দেখা এখনো জারি আছে।

ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, দেশে এখনো গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয় না, অথচ গবেষকেরা একটি লক্ষ্য নিয়েই

কাজ করেন। গবেষণার লক্ষ্য তখনই পূরণ হবে, যখন তা নীতি নির্ধারণে যুক্ত হবে। গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালক ও আইআইডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, যা নীতিতে নেই, তা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার এবং কোনো কিছু কার্যকরভাবে প্রভাব ফেললে তা নীতিতে অন্তর্ভুক্ত হওয়া জরুরি। তাই নীতি ও কার্যকারিতা একে অপরের সঙ্গে জড়িত। তিনি মন্তব্য করেন, জননীতি হতে হবে জনতার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাদিয়া রশ্নি সূচনা।

পাঁচটি বিভাগে ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। ‘গণমাধ্যম প্রতিবেদন’ বিভাগে প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদৎ হোসেন পুরস্কার পান।

এছাড়া ‘আইনি হস্তক্ষেপ’ বিভাগে ব্লাস্টের পক্ষে আইনজীবী আয়েশা আক্তার, ‘প্রমাণ’ বিভাগে আইসিডিডিআরবির বাবল সিপ্যাপ দলের পক্ষে চিকিৎসক মোহাম্মদ জোবায়ের চিশতী, ‘তথ্য অধিকার আবেদন’ বিভাগে গোলাম ইসহাক খান এবং ‘পাইলট প্রকল্প’ বিভাগে এইচওয়াইএসএডব্লিউএর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ওসমান পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

আইআইডি জানায়, কাগজে লেখা নীতি তখনই জীবন বদলায়, যখন তা মাঠে নিয়ে যাওয়া হয়। পাঁচ সদস্যের একটি স্বাধীন বিচারকমণ্ডলী মনোনয়নগুলো পর্যালোচনা করে বিজয়ীদের বেছে নিয়েছেন। বিচারকদের মধ্যে ছিলেন আহমদ মোশতাক রাজা

চৌধুরী, ফাহমিদা খাতুন, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, লুভা নাহিদ চৌধুরী ও জাফর সোবহান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি