শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ November, ২০২৬

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ |

মঙ্গলবার ছিল ইসরায়েলের নেসেটের নতুন সদস্যদের শপথ গ্রহণের দিন। এবারের নির্বাচনে জয়েন্ট লিস্ট ও রাআম নামের দুটি আরব দল একত্রে ১৯ আসন পেয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।

বিজ্ঞাপন

নেসেটে মোট আসন সংখ্যা ১২০টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। যেহেতু কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নেতানিয়াহু ও আইজেনকট—উভয় শিবিরের অনেক নেতা আরব দলগুলোর সমর্থনের

বিষয়টি সন্দেহের চোখে দেখছেন।

শপথ অনুষ্ঠানে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির আরব দলগুলোর উদ্দেশে কটূক্তি করেন। জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে তিনি চিৎকার করে বলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি?’ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন গভির লেখেন, ‘যে অনুগত নয়, তাঁর ইসরায়েলি নেসেটে থাকার অধিকার নেই!’

অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানোর সময় জয়েন্ট লিস্টের কয়েকজন আইনপ্রণেতা অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিক জানান, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান জানানো এড়াতেই তাঁরা এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা পার্লামেন্ট কক্ষে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নেতানিয়াহু তাঁর বক্তব্যে অভিযোগ করেন, আরব দলগুলো ইসরায়েলকে ইহুদি

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছে এবং তারা সেখানে ইসলামি বা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যদিও রাআমের নেতা মনসুর আব্বাস অতীতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর বক্তব্যের সময় বামপন্থী দ্য ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান কক্ষ ত্যাগ করেন। পরে এক্সে তিনি লেখেন, নেতানিয়াহু ক্ষমতা আঁকড়ে থাকতে মিথ্যা বলছেন এবং আরব জনগণের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন। এছাড়া ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান আরব আইনপ্রণেতাদের বেরিয়ে যাওয়ার সমালোচনা করে এক্সে লেখেন, ‘আপনারা কি তাদের নিয়ে জোট সরকার গঠন করতে চান?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের