রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিমানবন্দরেই অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আতঙ্কিত অবস্থায় বিমানবন্দরের পেছনের গেট দিয়ে পালিয়ে বাইরে চলে যান তিনি। যদিও তার নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা জানান, নিরাপত্তার স্বার্থেই তাকে পেছনের গেট দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে গ্রেনেডসদৃশ বস্তু দুটি আনেন। এরপর পুলিশ ওই

স্থান ঘিরে রাখে। এর ৫ মিনিট আগেই সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন জ্বালানিমন্ত্রী টুকু। তখন তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পরই তাকে তড়িঘড়ি করে লোকজনসহ পেছনের গেট দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। পরে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। এদিকে, পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ