মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |

সরকারি তেল কোম্পানি যমুনা অয়েলের মুনাফায় বড় ধরনের ধস নেমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা প্রায় ২২৩ কোটি টাকা বা ৩৪ শতাংশের বেশি কমেছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে যমুনা অয়েলের মুনাফা দাঁড়িয়েছে ৪২৫ কোটি টাকা, যেখানে ২০২৪-২৫ অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল প্রায় ৬৪৮ কোটি টাকা।

বিজ্ঞাপন

গত রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সোমবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে যে, গত

অর্থবছরের জন্য শেয়ারধারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এর ফলে শেয়ারধারীরা প্রতি শেয়ারের বিপরীতে ১২ টাকা করে পাবেন এবং ঘোষিত লভ্যাংশ বাবদ মোট ১৩২ কোটি ৫০ লাখ টাকা বিতরণ করা হবে। গত বছর কোম্পানিটি ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, অর্থাৎ এ বছর লভ্যাংশ ৬০ শতাংশ কমেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, মুনাফা কমার পাশাপাশি নগদ অর্থের সংকটেও পড়েছে কোম্পানিটি। গত অর্থবছর শেষে যমুনা অয়েলের শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। তবে নগদ প্রবাহ নেতিবাচক হলেও কোম্পানির সম্পদমূল্য আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে হয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৭৪

টাকা।

মুনাফা ও লভ্যাংশ কমে যাওয়ার প্রভাবে সোমবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যমুনা অয়েলের প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৯ টাকা বা সোয়া ৫ শতাংশের বেশি কমে ১৬৯ টাকায় দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ