আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

আরও খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি

বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে?

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |
ধর্মঘটের সফলতায় সরকারের বক্তব্যে কি কৌশলগত পরিবর্তন, নাকি আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনি অবস্থান স্পষ্ট করার চেষ্টা? দলীয় ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগতভাবে সভা-সমাবেশে অংশ নেওয়ার সুযোগ থাকার কথা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর blanket নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের দলীয় ব্যানারে কোনো সভা-সমাবেশ, মিছিল কিংবা রাজনৈতিক কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব

কথা বলেন। লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। তবে বিচারিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার অবস্থা, কারাগারে থাকা কিংবা জামিনে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

ধর্মঘটের সফলতায় সরকারের অবস্থান পরিবর্তন?

আজ ১০ নভেম্বর আওয়ামী লীগ ও দলটির

সহযোগী সংগঠনগুলোর দেশব্যাপী ধর্মঘটের ডাক এবং সেটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সরকারের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সভা-সমাবেশের সুযোগ থাকার কথা বলায় সরকারের অবস্থানের রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে আওয়ামী লীগের দলীয় ব্যানারে কর্মসূচি পালনের বিরুদ্ধে কঠোর আইনি অবস্থান বজায় রাখার কথা বলছে সরকার, অন্যদিকে দলটির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা নেই বলে জানানো হচ্ছে। এটি কি ধর্মঘটকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় সরকারের কৌশলগত অবস্থান, নাকি বিদ্যমান আইনি নিষেধাজ্ঞার পরিধি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা—তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে আলোচনার অবকাশ

রয়েছে। সরকারের বক্তব্যে আপাতত একটি পার্থক্য স্পষ্ট: আওয়ামী লীগ হিসেবে সাংগঠনিক কর্মসূচি পালন নিষিদ্ধ, কিন্তু শুধু আওয়ামী লীগের সাবেক বা বর্তমান নেতা-কর্মী হওয়ার কারণে কারও ব্যক্তিগত সভা-সমাবেশের অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। তবে ব্যক্তিবিশেষের বিরুদ্ধে থাকা মামলা ও আদালতের নির্দেশনা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রশ্ন এখন একটাই—সরকার কি আওয়ামী লীগের সাংগঠনিক পুনরুত্থান ঠেকাতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার পাশাপাশি ব্যক্তিগত রাজনৈতিক তৎপরতার জন্য সীমিত পরিসর খোলা রাখছে, নাকি ধর্মঘটের রাজনৈতিক প্রভাব মোকাবিলায় আইনি অবস্থানকে সামনে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ