আরও খবর
৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্-বাংলা ব্যাংক
রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব
অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের
এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব
বুধবার এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে এক ব্যাখ্যায় এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই আমদানি বাবদ খরচ হয়। মূলত বিদেশ থেকে গ্যাস কেনা ও দেশে আনার পেছনেই এই ব্যয় হয়। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন। গত এক বছরে বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম প্রায় ২১ শতাংশ বেড়েছে এবং একই সময়ে ডলারের বিপরীতে টাকার মানও কমেছে।
বিজ্ঞাপন
লোয়াবের ব্যাখ্যা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় অনেক
প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল হয়েছে। ফলে আমদানিকারকদের বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে এবং দেশের চাহিদার প্রায় ৮০ শতাংশ এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে। দীর্ঘ সমুদ্রপথ ও যুদ্ধের কারণে গ্যাসবাহী জাহাজের সংকট তৈরি হওয়ায় পরিবহন ব্যয় বহুগুণ বেড়েছে। সৌদি কন্ট্র্যাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী, আগে এলপিজির দর টনপ্রতি গড়ে ৫৫২ ডলার থাকলেও পরে তা ৬৬৬ ডলারে উন্নীত হয়। চলতি নভেম্বরে প্রোপেনের দাম টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলারে পৌঁছেছে, যার গড় দাম প্রায় ৭৫৯ ডলার। বছরের শুরুতে ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা থাকলেও নভেম্বরে তা বেড়ে ১৭১ টাকা ৬৮ পয়সায় দাঁড়িয়েছে।
ভারতে বড় জাহাজ সরাসরি
বন্দরে ভিড়তে পারলেও বাংলাদেশে গভীর সমুদ্র থেকে ছোট জাহাজে গ্যাস খালাস করতে হয়, যা সময় ও ব্যয় বাড়ায়। ভারতের চাহিদার অর্ধেক দেশীয় উৎপাদনে মেটানো সম্ভব হলেও বাংলাদেশে প্রায় পুরো এলপিজি আমদানি করতে হয় এবং ভারত সরকার এ খাতে বড় অঙ্কের ভর্তুকি দিলেও বাংলাদেশে তা নেই। এলপিজির দাম কমাতে কক্সবাজারের মহেশখালীতে সরকারি বা যৌথ উদ্যোগে টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব।
লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার জানান, সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনা মেনে নির্ধারিত দামে এলপিজি বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সদস্যপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের
প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।






