আরও খবর
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর
শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!
শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড
কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ
চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বুধবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা, তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে।
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর আরও জানান, নির্বাচন বা বিশেষ উপলক্ষ সামনে রেখে রাজনৈতিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেককে তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা অথবা গুম করা হতো। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এসব ঘটনার তদন্ত কাজ পরিচালনা করছে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার-সংক্রান্ত আইন প্রণয়ন
করেছে, যেখানে বলা হয়েছে, পদ্ধতিগত ও ব্যাপক মাত্রার গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্য ঘটনাগুলো দায়রা আদালতে বিচার করা হবে।
ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন 'মায়ের ডাক'-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। সানজিদা ইসলাম বলেন, 'দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের (২০১৩ সালের নভেম্বর) দুই সপ্তাহে ঢাকার উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত ২২ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনা একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটেছে।' তিনি বর্তমান তদন্ত সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাষ্ট্রীয় মদদে গুমের ক্ষেত্রে আলামত নষ্ট করা হয়, তাই মামলা ত্বরান্বিত করতে তদন্ত সংস্থায় নতুন ইউনিট
যোগ করা প্রয়োজন।






