আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক কথোপকথনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, নেত্রীর ডাক পেলেই খেলা ছেড়ে ছুটে আসবেন তিনি। দলীয় নেত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেলেও সময়ের ডাকে সাড়া দিতে প্রস্তুত এই তারকা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিজের ফেসবুকে এই তথ্য দিয়েছেন। May be an image of smilingবাহাউদ্দিন নাছিমের ভাষ্য অনুযায়ী, খেলার প্রয়োজনে যাওয়ার আগে দলীয় প্রধান শেখ হাসিনাকে সাকিব বলেছিলেন, ‘আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো।’ সাকিবের কথা বলার মধ্যে থাকা এই সাহস, দৃঢ়তা ও বিশ্বাস তাঁকে মুগ্ধ

করেছে বলে নাছিম উল্লেখ করেন। তিনি আরও জানান, সাকিবের এই সাহসিকতা ও মনোবল আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে উজ্জীবিত করবে এবং সাহস জোগাবে। কাউকে দাবিয়ে রাখা যাবে না উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম আশাবাদ ব্যক্ত করেন যে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত। এদিকে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে ‘পোখারা অ্যাভেঞ্জার্স’-এর হয়ে মাঠে নেমেছেন। এনপিএলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও নিয়মিত খেলছেন। আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য

নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর এই তারকা দেশে ফিরতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার