ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার
আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ
নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’
রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি
চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও একটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি এবং তা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এমনকি কোরান ও কাবার শপথ করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ ঘটনায় গতকাল ১২ই নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা ইলিয়াছ নুরী।
বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং রাউজানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ দেখা দেয়।
অভিযোগকারী মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরী (৫৮) রাউজানের কদলপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া
উপজেলার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতি। এছাড়া গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের প্রার্থী হিসেবে ‘মোমবাতি’ প্রতীকে লড়ে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন তিনি। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিটে মাদ্রাসার অফিসে নামাজরত অবস্থায় তাঁর ব্যক্তিগত নম্বরে ০১৩৫০-৫৬৫৩০৯ নম্বর থেকে কল আসে। নামাজ শেষে কলব্যাক করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পরিচয় না দিয়ে নিজের অনুসারীদের পরিচালনার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করেন এবং সন্ধ্যার মধ্যে টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেন। মাওলানা ইলিয়াছ নুরী নিজেকে একজন সাধারণ মাদ্রাসা শিক্ষক
ও চাকরিজীবী উল্লেখ করে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকিদাতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে আধা ঘণ্টা এবং পরে মাত্র পাঁচ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে কোরান ও কাবার শপথ করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকিদাতা নিজেকে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবেও দাবি করেন। একপর্যায়ে ভুক্তভোগী সংযোগ বিচ্ছিন্ন করে দিলে ওই নম্বর থেকে আরও দুবার কল দিয়ে বিরক্ত করা হয়। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি মামলার সাক্ষ্য দিতে তিনি বর্তমানে মাদারীপুরে অবস্থান করছেন। তবে অভিযোগটি গ্রহণের জন্য ডিউটি অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মোবাইল নম্বরটি শনাক্ত করে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে চট্টগ্রামের এই অঞ্চলে চিকিৎসক, সাংবাদিক, প্রবাসী ও বিভিন্ন পেশাজীবীর কাছে শীর্ষ সন্ত্রাসীদের পরিচয়ে ফোনে চাঁদা দাবির একাধিক অভিযোগ রয়েছে। প্রাণভয়ে অনেকে মুখ না খুললেও একজন সর্বজনশ্রদ্ধেয় মাদ্রাসা অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য প্রার্থীকে কোরান শপথ করে হত্যার হুমকির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।