ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৬

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ |

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্দোরি জেলায় রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে রাজেন্দ্র বারোতিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজেন্দ্র বারোতিয়া নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম ভগত বারোতিয়া সেখানে এলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দিয়ে সেটিকে রসগোল্লা বলে দাবি করেন। রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে কামড় দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে

এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভুক্তভোগী রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানান, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি যে তাঁর হাতে রসগোল্লা নাকি বোমা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ওটাতে কামড় দেওয়ার মুহূর্তেই বোমাটি বিস্ফোরিত হয়।’

পুলিশ জানায়, রাম ভগতকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় রাম ভগত দাবি করেন, একটি ছেলে তাঁকে বোমাটি দিয়েছিল। পুলিশ ওই ছেলেটিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ব্যক্তিগত শত্রুতার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে