আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ November, ২০২৬

আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ |
দেশ বাঁচাতে ও মানুষ বাঁচাতে ঘোষিত ৮ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী,  ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশ ও বিদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটেও এসব কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার,

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দির মুক্তি। এ ছাড়া নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিও রয়েছে। শনিবারের কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রুবেল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মাসুম এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা নাদিম ও শাওনসহ অন্যান্য নেতাকর্মী। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে দলীয়

দাবিগুলো মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও জীবিকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসা জরুরি। আওয়ামী লীগ ঘোষিত আট দফা গণদাবি মূলত দেশের মানুষের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করেই প্রণয়ন করা হয়েছে। এসব দাবি মানুষের কাছে পৌঁছে দিতে এবং জনসম্পৃক্ততা বাড়াতেই দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, সাধারণ মানুষ এসব দাবি সম্পর্কে জানুক এবং নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে কথা বলুক। ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদেরও সাংগঠনিকভাবে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’ দলীয়

ঘোষণায় বলা হয়েছে, ১৪ নভেম্বর শনিবার থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম দিনে সারা দেশে আট দফা দাবিনামা সংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হবে। ১৯ নভেম্বর পর্যন্ত দেশ ও বিদেশে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি তুলে ধরবেন দলটির নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন