বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ November, ২০২৬

বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ |

রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক চা দোকানিকে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে। গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল (৩২) ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত জুয়েল ওই এলাকারই বাসিন্দা ছিলেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান

জানান, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বকেয়া টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু হয়। তখন ইব্রাহীমের ঘুসির আঘাতে জুয়েল মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি মিরপুর মডেল থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং জুয়েলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং