ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ |

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ৮-৯টি ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মাবলির কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল সীমিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী বাহন ও অনলাইন শপিংয়ের গাড়ি প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে

তল্লাশি চালাতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে প্রক্টরের কার্যালয়। এর আগে ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবনের পাশের শ্যাডো এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে একজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন