হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৬

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ |

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ রোববার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সূচনা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।

বিজ্ঞাপন

সূচনা বক্তব্যের পরবর্তী ধাপে মামলার প্রথম সাক্ষী হিসেবে আহমেদ আনিছ জবানবন্দি দিয়েছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে একটি নির্মাণপ্রতিষ্ঠানে

হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

মামলার নথিপত্র অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ আছে এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার বিষয়টি রয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল বর্তমানে গ্রেপ্তার আছেন এবং আজ তাঁদের আদালতে হাজির করা হয়। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল

হাসান চৌধুরী নওফেলসহ ১৭ আসামি এখনো পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তিনি এই মামলার বিচার কোনোভাবেই শুরু করতে পারছিলেন না। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে যে আসামিপক্ষকে কথা বলতে দেওয়া হয় না ও তাঁদের কাগজ দেওয়া হয় না। নানা অভিযোগ নিয়ে প্রতিটি তারিখেই আসামিপক্ষ দরখাস্ত নিয়ে আসে। আসামি ফজলে করিম চৌধুরীর আইনজীবী বা তাঁর আত্মীয়স্বজন মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ নানা জায়গায় প্রসিকিউশনের নামে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেন। নানা ছুতায় দিনের পর দিন মামলাটির কার্যক্রম ব্যাহত করা হয়।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর আরও

বলেন, ফজলে করিমের আইনজীবীর পক্ষ থেকে আজ একটি আবেদন নিয়ে আসা হয়েছে যে এই মামলার সাক্ষীরা নাকি তাঁকে (ফজলে করিমের আইনজীবীকে) গালাগালি করেছেন। আবার সাক্ষীরা এসে অভিযোগ করেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আদালতের বাইরের বিষয়গুলো এনে মামলাটির কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হয়।

এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ সাংবাদিকদের বলেন, দেশ-বিদেশের বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হয়রানি করা হয়। কিছু মানুষ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত হয়রানি করছে এবং তাঁকে নিয়ে ঢাকা শহরে পোস্টার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ