আরও খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা
মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ
আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’
নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি
হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের খেলা ঘিরে আজ শনিবার বিকেল থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে বড় পর্দায় খেলা দেখার জন্য ভিড় করেছেন শত শত মানুষ। স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরীর সন্তান হামজা দেশের জার্সিতে মাঠে নামলেই এই গ্রামে উৎসবের আবহ তৈরি হয়।
বিজ্ঞাপন
হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা
দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।’ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে এবং দ্বিতীয়ার্ধে জয়ের প্রত্যাশা করছেন গ্রামবাসী।
গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘হামজা আমাদের গ্রামের গর্ব। দেশের হয়ে সে খেলছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। হামজার বাড়িতেই এখন সবাই মিলে তাঁর খেলা দেখছি।’ স্থানীয় বাসিন্দা সফিক মিয়ার ভাষ্যমতে, ‘মনে হচ্ছে, আমরা সবাই যেন স্টেডিয়ামেই বসে আছি।’ এছাড়া জসিম চৌধুরী নামে এক তরুণ জানান, হামজার জন্য পুরো গ্রাম গর্বিত এবং সবাই আজ বাংলাদেশের জয়ের অপেক্ষায় আছেন।






