আরও খবর
আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি
সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন
কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য
সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে
টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি
বরিশাল জেলা জজ আদালতের সহকারী জজ ফারহান নাদিম মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় আদালতের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানা সূত্র জানায়, বুধবার দুপুরে জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়, যা বিকেল সোয়া চারটার দিকে নথিবদ্ধ হয়। আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে
পাঁচটার দিকে মেহেন্দীগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক ফারহান নাদিম। এরপর সন্ধ্যা ছয়টা ও রাত আটটায় বিচারকের স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান যে, বিচারক বাসায় ফেরেননি এবং তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
বরিশাল জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে দেখা গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বিষয়টি পারিবারিক কোনো ঘটনা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জিডি
হওয়ার পর পুলিশ বিচারকের সন্ধানে খোঁজখবর নেওয়া শুরু করেছে।






