খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ November, ২০২৬

খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ |

গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী শেখকে খুলনায় মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার বেলা ১টার দিকে খুলনা মহানগরীর কেসিসি মার্কেটের সামনে স্থানীয় একদল লোক তাঁকে ঘিরে ধরেন এবং মারধর করেন। এরপর তাঁকে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গেলে স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। বেলা দেড়টার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। খুলনা সদর

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আবেদ আলী নাশকতার পরিকল্পনা করছিলেন এবং তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। মারধরের বিষয়ে ওসি বলেন, তেমন গুরুতর কিছু হয়নি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) ২০২৫ সালের ২৬ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি হলেন শেখ আবেদ আলী। ওই বিজ্ঞপ্তিতে তাঁকে শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ডিবি জানায়, তাদের ঝটিকা মিছিলবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬ জনের তালিকার ৯ নম্বরে শেখ আবেদ আলীর নাম ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ