আরও খবর
মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার
অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা
ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ
সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত
ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে
অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন
অনলাইন জুয়ায় আসক্ত ১৬ বছর বয়সী এক কিশোরের হাতে চাঁদপুরে নানি লুৎফুন্নাহার (৬৫) খুন হয়েছেন। জুয়া খেলার টাকার জোগান দিতে নানির স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে সে, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়। রোববার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে এবং আজ বিকেলে আদালতে তোলা হলে সে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
চাঁদপুর জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার কিশোর নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে এবং সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার
দিন সে কৌশলে নানির ভাড়া বাসায় প্রবেশ করে এবং হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। এরপর নানির সোনার মালা, সোনার আংটি, সোনার দুল ও ব্যবহৃত মুঠোফোন নিয়ে সে পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদেও সে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পুলিশের উপস্থিতিতে কিশোর নিজেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে বের করে দেয়। এছাড়া তার নিজের বাড়ির শয়নকক্ষে রাখা স্টিলের আলমারির নিচ থেকে নানির স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যা পুলিশ জব্দ করেছে। তবে ওই কিশোরের ব্যবহৃত মুঠোফোনটি লেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে
ছয়টা থেকে রাত নয়টার মধ্যে শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলায় লুৎফুন্নাহারকে হত্যা করা হয়। নিহত লুৎফুন্নাহার চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা ছিলেন। গ্রামের বাড়িতে কেউ না থাকায় গত ৩০ অক্টোবর থেকে তিনি শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে, যার মধ্যে ছেলে জাপানপ্রবাসী।
ঘটনার দিন সন্ধ্যায় মেয়ের সঙ্গে লুৎফুন্নাহারের মুঠোফোনে কথা হয়। রাতে মায়ের ফোন বন্ধ পেয়ে মেয়ে ওই ভবনের দারোয়ান দেলোয়ার হোসেন গাজীকে মাকে দেখে দেওয়ার অনুরোধ করেন। দারোয়ান ফ্ল্যাটের দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে খাটের ওপর লুৎফুন্নাহারের মরদেহ দেখতে পান; এসময় তাঁর হাত–মুখ বাঁধা এবং পরনের ওড়না
জানালার সঙ্গে প্যাঁচানো ছিল। পরে স্বজনরা এসে তাঁর গলা কাটা ও শরীরে রক্তাক্ত জখম দেখতে পান এবং পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
মায়ের দাফন সম্পন্ন এবং জাপান থেকে ছোট ভাইয়ের দেশে ফেরার পর পরিবারের সঙ্গে আলোচনা করে বিলম্বে মামলাটি দায়ের করা হয়েছে। লুৎফুন্নাহারের এক মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রোববার চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্লু যাচাই-বাছাই
করা হচ্ছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





