পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৬

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ |

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের সভা টানা পৌনে ৯ ঘণ্টা চলার পর মুলতবি করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া এই সভা দুবার বিরতি দিয়ে রাত সাড় আটটা পর্যন্ত চলে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সরকার ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছিল।

বিজ্ঞাপন

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী

সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।

সভা শেষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, ‘আজকের সভা আমরা মুলতবি করেছি। কাল মঙ্গলবার বেলা দুইটায় এই মুলতবি সভা আবার শুরু হবে।’ জানা গেছে, আলোচনার একপর্যায়ে শ্রমিকপক্ষ দুই দফা তাদের মজুরি প্রস্তাব সংশোধন করেছে এবং মালিকপক্ষও প্রাথমিক প্রস্তাব থেকে দুই দফা বাড়িয়ে সংশোধিত প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাবিত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকপক্ষের

প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। তো এটাই চূড়ান্ত নয়। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও আমাদের প্রস্তাব গ্রহণ করেনি।’ এর আগে ৯ নভেম্বরের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছিলেন। বোর্ডের দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার মজুরি চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ