নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

আরও খবর

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি,বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হলো। শোক দিবসে নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ব্রুকলিনে বক্তব‍্য রাখেন শামীম ওসমান । মশাল জ্বালিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ ছাত্রলীগের শত শত নেতা-কর্মী ও সমর্থকদের শপথ গ্রহণ করানো হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজন পার্ক, ব্রুকলিন, জ্যামাইকা,ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল,জায় নামাজ বিতরণ,আপ্যায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সন্ধায় জ্যাকসন

হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিশাল মঞ্চ সাজিয়ে জাতীয় শোক দিবস পালন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম,সাবেক চিফ হুইপ নজরুল ইসলাম বাবুসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের ছাত্রলীগের নেতারাও বক্তব্য রাখেন। এখানে মশাল জ্বালিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে উপস্থিত নেতা-কর্মীদের ও শপথ গ্রহণ করান ড.সিদ্দিকুর রহমান। দুপুর থেকে রাত পর্যন্ত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে জাতীয় শোক দিবস পালন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী। সংগঠনের সভাপতি শাকিল মিয়ার

সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলম নমির সঞ্চালনায় এখানে অনুষ্ঠানের আহ্বায়ক মীর নিজামুল হক, সদস্য সচিব মামুন মিয়াজীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এখানে ১ হাজারের উপরে জায়নামাজ বিতরণ এবং প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষকে খাবার দিয়ে আপ্যায়ক করা হয়েছে বলে জানান শাকিল মিয়া ও মো: আলম নমি। সন্ধায় একই স্থানে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ মিলাদ, দোয়া মাহফিল, আপ্যায়ন ও আলোচনা সভার আয়োজন করে।দলের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জুয়েলের সঞ্চালনায় উপস্থিত সুধীজন বক্তব্য রাখেন। ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ উদযাপন করা হয়। এ ছাড়াও

ওজন পার্ক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ট, জ্যামাইকা,ব্রঙ্কসের ষ্টার্লি এভিনিউতেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত ‘১৭ বছরে একটি গ্যাসকূপও খনন হয়নি’—তারেক রহমানের দাবিকে ‘অপপ্রচার’ বলছে ফ্যাক্ট ডিটেক্টর রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি ১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা ৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ