নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

আরও খবর

নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১১ জন। স্থানীয় সময় রোববার মধ্যরাত সাড়ে তিনটার দিকে ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ সাংবাদিকদের বলেন, তদন্তকারীরাদের ধারণা, গুলির ঘটনায় এক বা একাধিক বন্দুকধারী জড়িত ছিলেন। এতে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্রাউন হাইটস এলাকায় একটি ‘বিবাদের’ পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই ক্লাব থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাছাকাছি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখছেন পুলিশ কর্মকর্তারা। আহত

ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও তিন নারী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন সময় এই গুলির ঘটনা ঘটল, যখন চলতি বছরে নিউইয়র্ক শহরে রেকর্ড পরিমাণ কম বন্দুক ব্যবহার করে সহিংসতা হয়েছে। জেসিকা টিসচ বলেন, ‘নিউইয়র্ক শহরের ইতিহাসে এই বছরের প্রথম সাত মাসের মধ্যে সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এমন এটি ঘটনা ভয়াবহ। তবে আমরা তদন্ত করব এবং যা ঘটেছে, তার মূল পর্যন্ত যাব।’ এর আগে গত মাসে ম্যানহাটানে একটি ভবনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। ভবনটিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) কার্যালয় ছিল। এনএফএলের প্রতি ক্ষোভ থেকে ওই হামলা চালানো হয়

বলে তখন জানিয়েছিলেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে? আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি এডিবি’র সর্বশেষ প্রতিবেদনঃ বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আগের পূর্বাভাস থেকে কমে ৪.০% মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহামদের স্ত্রী টুন ড. সিতি হাসমা আর নেই ইরাক ছাড়ল মার্কিন বাহিনী: দুই দশকের যুদ্ধের ক্ষত আর অর্থনৈতিক সংকট নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাগদাদ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ