ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত বর্ষবরণ আয়োজনের বাইরে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখ-ই আকবর’ নামে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর গুপ্ত সংগঠন ছাত্রশিবির। এ উপলক্ষে তারা ব্যাপক প্রস্তুতিও নেয় এবং ১২ই এপ্রিল-রোববার সংগঠনটির ফেসবুক পেজে বিস্তারিত পোস্ট প্রকাশ করা হয়। সেখান থেকে জানানো হয়েছিল, বাংলা নববর্ষের ইতিহাস, গ্রামীণ জীবনধারা ও ‘মুসলিম ঐতিহ্য’ তুলে ধরতে ১৪ই এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ মিনার এলাকায় এ আয়োজন চলবে। তবে ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে এ নিয়ে ট্রল এবং তীব্র সমালোচনা শুরু হয়। বিভিন্ন পেজ বা আইডি থেকে এ নিয়ে মিম এবং ট্রল প্রকাশ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নূর

উদ্দিন আবীরসহ অনেকেই সম্রাট আকবর ও ‘দ্বীন-ই-ইলাহী’ প্রসঙ্গ টেনে এ আয়োজনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, আকবরের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিতর্কিত ঐতিহাসিক ধারণাকে ‘ইসলামী ঐতিহ্য’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। গুপ্ত সংগঠন শিবিরের এমন অদ্ভুত আয়োজন নিয়ে হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। এক পর্যায়ে গুপ্ত সংগঠনটি তাদের অবস্থান বদলাতে বাধ্য হয়। পরে অনুষ্ঠানের আগের নাম ও সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট সরিয়ে ফেলে আয়োজকরা। আজ বিকেলে নতুন পোস্টে জানানো হয়, অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নববর্ষ প্রদর্শনী উৎসব ১৪৩৩’। নতুন ঘোষণায় বলা হয়, গ্রামবাংলার সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রদর্শনী আয়োজনই ছিল মূল লক্ষ্য, তবে শিরোনাম নিয়ে আপত্তি থাকায় সেটি পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়,

সম্রাট আকবর বা তার প্রবর্তিত ‘দ্বীন-ই-ইলাহী’ প্রচারের কোনো উদ্দেশ্য তাদের ছিল না; বরং ইতিহাসভিত্তিক অনুসন্ধানের অংশ হিসেবেই নামটি রাখা হয়েছিল। নতুন ঘোষণাতেও ‘পহেলা বৈশাখ’ উল্লেখ না করে ‘১৪ এপ্রিল ২০২৬’ তারিখ ব্যবহার করা হয়। এ বিষয়ে সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক জানান, আকবরের আমলে ফসলি সন চালুর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই প্রথমে ‘বৈশাখ-ই আকবর’ নামটি নির্বাচন করা হয়েছিল। তবে বিভিন্ন মহল থেকে আসা বিতর্ক ও আপত্তির পরিপ্রেক্ষিতে সংগঠনের নির্বাহী কমিটি কেবল শিরোনাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, এবং নতুন নাম হিসেবে নির্ধারণ করা হয় ‘নববর্ষ প্রদর্শনী উৎসব ১৪৩৩’। এদিকে গুপ্ত সংগঠনের এমন ডিগবাজি নিয়েও চলছে তুমুল হাস্যরস এবং ট্রল। নেটিজেনরা লিখছেন- অন্য দলের লুঙ্গির নিচে

থেকে রাজনীতি করা গুপ্ত সংগঠন শিবিরের উৎসবও তাদের মত গুপ্ত। বেশভূষা বদলালেও অনুষ্ঠানের উদ্দেশ্য একই রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট