হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ June, ২০২৬

হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ June, ২০২৬ |
দেশে উৎপাদিত অ্যালকোহলের প্রতি লিটারে ৫০০ টাকা হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইসলামি বিধানে সম্পূর্ণ নিষিদ্ধ এই পণ্য থেকে রাজস্ব আদায়ের এই সিদ্ধান্তকে অনেকেই ‘হারাম পণ্যে হালাল ট্যাক্স’ বলে কটাক্ষ করছেন। উচ্চাভিলাষী বাজেট ঘোষণার পর রাজস্ব ঘাটতি পূরণে সরকার কার্যত মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং করের আওতা সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন খাতে কর কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে। অ্যালকোহলে নতুন ভ্যাট আরোপও সেই উদ্যোগেরই অংশ। নতুন প্রজ্ঞাপন কার্যকর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি লিটার উৎপাদিত অ্যালকোহলের বিপরীতে ৫০০ টাকা ভ্যাট পরিশোধ করতে হবে। ২০২১-২২ অর্থবছরে কেরু

এন্ড কোং শুধু ডিস্টিলারি ইউনিট থেকে উৎপাদিত মদ বিক্রি থেকে আয় হয় ৩৬৭ কোটি টাকা। এতে লাভ হয় ১০০ কোটি টাকারও বেশি। আগের বছরের তুলনায় প্রায় ১০ লাখ প্রুফ লিটার বেশি মদ বিক্রি হয়েছে। এটি কেরুর ইতিহাসে তখনকার রেকর্ড। ২০২২-২৩ অর্থবছরে মদ বিক্রি থেকে আয় বেড়ে হয় প্রায় ৪৩৯ কোটি টাকা (প্রায় ৫৭.৭৩ লাখ প্রুফ লিটার বিক্রি)। ডিস্টিলারি ইউনিটের লাভ হয় ১৫২ কোটি টাকা। কোম্পানির নিট মুনাফা (সব ইউনিট মিলিয়ে) প্রায় ৮০ কোটি টাকা। সাম্প্রতিকতম সময়ে ২০২৪-২৫ অর্থবছর ডিস্টিলারি ইউনিট চালিত মুনাফার কারণে কোম্পানি রেকর্ড লাভ করেছে যার পরিমাণ প্রায় ১২৮-১৯০ কোটি টাকা। দিনকে দিন কেরু উৎপাদিত অ্যালকোহল এর চাহিদা বাড়ছে

এবং পণ্যটি ব্যাপক মুনাফা অর্জনকারী শিল্পে পরিণত হয়েছে। গ্রাহক ও বিক্রয় বৃদ্ধির কারনে সরকার এই পণ্যটিকে রাজস্ব আয়ের সূবর্ণ সুযোগ হিসাবে দেখছে। শিল্প খাতে উদ্বেগ সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতিনিধিরা বলছেন, নতুন ভ্যাট আরোপে উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি পড়বে বাজারমূল্যে। কর বিশেষজ্ঞরাও মনে করছেন, হঠাৎ এত বড় হারে ভ্যাট আরোপ অ্যালকোহলভিত্তিক শিল্পের উৎপাদন কাঠামোয় বড় ধরনের চাপ তৈরি করবে। রাজস্ব ঘাটতির চাপ চলতি অর্থবছরে সরকারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে ঘোষিত বাজেটের ব্যয় মেটাতে নতুন নতুন খাত থেকে কর আদায়ের পথ খুঁজছে সরকার। বিশ্লেষকদের মতে, অ্যালকোহলে ভ্যাট আরোপ সেই মরিয়া প্রচেষ্টারই একটি দৃষ্টান্ত। তবে প্রশ্ন উঠেছে নৈতিক

অবস্থান নিয়েও। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ একটি পণ্যকে রাজস্বের উৎস হিসেবে ব্যবহার করা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে ‘হারাম আয়ের হালাল বৈধতা’ বলে প্রশ্ন তুলছেন। সরকারের প্রত্যাশা, নতুন ভ্যাট কাঠামো কার্যকর হলে এই খাত থেকে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে নৈতিক বিতর্ক এবং শিল্পখাতের উদ্বেগ — দুটি চাপই সরকারকে মোকাবেলা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন