মমতাকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ ওমরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ July, ২০২৫

মমতাকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ ওমরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ July, ২০২৫ |
পহেলগাম কাণ্ডের পর নানাভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পেয়েছেন ওমর আবদুল্লাহ। পশ্চিমবঙ্গ সফরে আসার পর এই কথাই জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বললেন, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ‘দিদি’ বাংলা থেকে লোক পাঠিয়ে সাহায্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দিন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূস্বর্গে যাওয়ার আবেদন জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কারণ বেশ কয়েকবার দিদির কাছে অতিথি হিসেবে এলেও দিদি কখনো কাশ্মীর বললে অনুযোগ করেন ওমর আবদুল্লাহ। পাশাপাশি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যেও একই বার্তা দেন। ওমর বলেন, ‘দিদিকে বলেছি, সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন। আমি তো বহুবার বাংলায় অতিথি হয়ে এসেছি। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।’ কাশ্মীরের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পহেলগামের ঘটনার পর হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর।পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তারা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে এসেছি।’ দুই রাজ্য যৌথভাবে আগামীদিনে কাজ করুক এমন ইচ্ছাও প্রকাশ করেছেন ওমর আবদুল্লাহ। এ দিন তিনি বলেন, ‘আমি চাই দুটো রাজ্য আগামী দিনে আরও একসঙ্গে কাজ করুক। শিল্প ও পর্যটনের ক্ষেত্রে আরও বেশি করে কাজ করতে চাই।’ ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলা হয়। ওমর এ দিন সেই নিয়েও কথা বলেন। তার কথায়, সেই সময় দিদিই প্রথম তাকে

সহানুভূতি জানিয়েছিলেন। তাকে বলেছিলেন, যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। সাম্প্রতিক ঘটনার পাশাপাশি ছয় বছর আগের কথা মনে করেও ফের ধন্যবাদ জ্ঞাপন করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস