ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা মধু পেট্রোল পাম্প এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিলটি বের হয়।
মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। দুপুরে পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।
মিছিলের পরপরই মহাসড়ক থেকে ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মিছিলের পরপরই অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে পুলিশের
অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।





